কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির সফল সাবেক সাধারন সম্পাদক বিএনপি মনোনীত ২ বারের উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদ সরকার মঙ্গল আগামী স্থানীয় সরকার নির্বাচন কে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে যাতে বিএনপি থেকে দৌলতপুর উপজেলার প্রতিটা ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়, সেই লক্ষে তিনি বিভিন্ন ইউনিয়নে ছুটে বেড়াচ্ছেন। গতকাল সোমবার দিনভর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় শহীদ সরকার মঙ্গল বলেন, আমি দীর্ঘ ২৫ বছর দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম এবং আপনার জানেন আমি দলের দুঃসময়ে দুইবার উপজেলা নির্বাচন করেছি। এবং সে সময় আপনাদের ভোটে আমি জয়লাভ করে করেছিলাম কিন্তু ততকালীন সরকার ফলাফল ইঞ্জিনিয়ারিং করে আমাকে ফেল করিয়ে দেয়। এ সময় তিনি আরো বলেন, আগামী অক্টোবর থেকে যে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে প্রতিটা ইউনিয়নে আমরা জনগণের ভোটের মাধ্যমে বিএনপি'র চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচিত করতে চায়। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করব ইনশাল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.