স্টাফ রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সন্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির টিম সদস্য (সাবেক যুগ্ম সচিব) বিনয় ভূষণ তালুকদার ভানু।
শনিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
শনিবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।
সুনামগঞ্জ-১ আসনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী বিনয় ভূষণ তালুকদার ভানু বলেন,আগামীকাল মনোনয়ন ফরম পূরন করে সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিব।সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.