৪ অক্টোবর শনিবার সকাল থেকে শুরু হওয়া ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের কর্মসূচির কারণে দেশের সবচেয়ে ব্যস্ততম মহাসড়ক চট্টগ্রামের সীতাকুণ্ডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে সৃষ্টি হয় যানজট,ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী সাধারণ।
সকাল সাড়ে ১১টা থেকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট নার্সিং ইনস্টিটিউটের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে ইসলামী ব্যাংক এর চাকরিচ্যুত কর্মকর্তারা জড়ো হয়ে মানববন্ধন করে।পরে তারা ১২টার দিকে সড়কে বসে অবরোধ শুরু করেন। এতে শত শত কর্মকর্তা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন,চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে এবং আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।এতে করে তারা পরিবার- পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
উল্লেখ্য যে, গত ৩ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার থেকে টানা কর্মসূচীর ঘোষণা দিয়েছিলেন। যদিও শনিবার সকাল থেকেই মানববন্ধন ও অবরোধ কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু হয়।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা ও চট্টগ্রাম মূখি যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেন এবং জানযট মুক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.