বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা শাখার সেক্রেটারি কুতুব উদ্দীন শিবলী অসুস্থ হয়ে চট্টগ্রাম মহানগরের আল-আমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল জব্বার, সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বক্কর সহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অসুস্থ কুতুব উদ্দীন শিবলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.