৮ আগস্ট শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন ও মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রীর ঘোষিত সারাদেশে‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে১৭০টি বিভিন্ন সংগঠনের মধ্যে বিভিন্ন প্রজাতির ৩০হাজার গাছের চারা বিতরণ উপলক্ষে চারা বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা নাসরিন এর সভাপতিত্বে এবং সমাজ কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না,পরিবেশের ভারসাম্য রক্ষা,মাটির ক্ষয়রোধ,জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচী একটি দূরদর্শী ও সময়াপযোগী উদ্যোগ।এ ধরনের জাতীয় কর্মসূচি সফল করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীতাকুন্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশন ৫০ হাজার গাছের চারা বিতরণ করছে এটি মহৎ এবং প্রশংসানীয় কাজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো.গিয়াস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক লায়ন এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু,মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার(এমএফএসএস) সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী ও সাধারণ সম্পাদক তাইছির উদ্দীন,সমাজকল্যাণ ফেডারেশন সহ-সভাপতি খোরশেদ আলম,মোঃ মনজুর মোরশেদ চৌধুরী,এ কে এম মসিউদদৌলা,জেসমিন আকতার,লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা,অধ্যাপক নুরুল গনি চৌধুরী, আবু জাফর মোহাম্মদ ছাদেক ও লায়ন মোহাম্মদ আলীম উদ্দীন প্রমূখ।অতিথি আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল মান্নান,যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় দুই শতাধিক সমাজকর্মী উপস্থিত ছিলেন।
ঊল্লেখ্য,গত ২৫ জুলাই সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ১৩০টি সামাজিক সংগঠন ও বিভন্ন প্রতিষ্ঠানের মাঝে ২০ হাজার চারা বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.