চট্টগ্রামের সীতাকুণ্ড এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে জসিম উদ্দিন নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
২৩ জুলাই বুধবার চটগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের কাসেম জুট মিল সংলগ্ন বিএম ডিপো গেট এলাকায় বিকাল সাড়ে ৫টার দিকে চলন্ত একটি মোটরসাইকেল কে পিছন থেকে অজ্ঞাত নামা একটি গাড়ি সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।এ সময় স্হানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।নিহত ব্যক্তির নাম মো:জসীম উদ্দিন।সে সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের আমিনুর রহমানের পুত্র।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.