চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আলিম ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে যুবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাজিল মাদ্রাসা।
গতকাল সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা জয়নুল আবেদীন, হারুন অর রশিদ, সাহেদা বেগম,মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি।
অনুষ্ঠানে এবার আলিম পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া উম্মে লামিয়া রাহা, দাখিলে জান্নাতুল মাওয়া স্মৃতি, ইসরাত জাহানকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়। ১ম শ্রেণি থেকে আলিম শ্রেণির ৩ জনকে পুরুস্কৃত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে এবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বি এসসি কে সম্মাননা প্রদান করা হয়।
মাদ্রাসার আরবী প্রভাষক মহসিন শিকদার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রভাষক কামরুল হাসান, ফাতেমা আখতার, আশরাফুল্লাহ খান, মাওলানা নুরুল আবছার।
অনুষ্ঠানে নূরানী শাখার কুরআন খতম অনুষ্ঠান সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.