এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড( চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নবাগত শিক্ষক- শিক্ষিকাদের বরণ ও অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনার মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
৫ অক্টোবর রবিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলা পরিষদ চত্বর থেকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য রেলী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।রেলী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমত আরা বেগম এর সভাপতিত্বে উপজেলায় নবাগত শিক্ষক-শিক্ষিকাদের বরণ ও অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আব্দুল্লাহ আল মামুন,একাডেমি সুপারভাইজার মোঃ ফজলুল
করিম,সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী নেলী,সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সভাপতি নাছির উদ্দীন ভুইঁয়া,যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির।শিক্ষক নেতা মোবারক হেসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক আবু বকর,লোকমান হেসেন,মাওলানা মহিউদ্দিন,মোঃ দিদারুল আলম জাহাঙ্গীর,মোঃ এসাহাক,আহসান উল্লাহ নিজামী,সনজিদ কুমার ও কুদ্দুস নুরী প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,শিক্ষকরা অবসার নেওয়ার পর তাদের অবসর ভাতা কল্যাণ ট্রাস্টের টাকা পেতে অনেক সময় লেগে যায় আমি যদি কেন সুযোগ পাাই তাহলে সে ব্যাপারে আমি সহযোগিতা করব। আজকের এ বিশেষ দিনে বেশ
কয়েকজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা সংবর্ধিত হয়েছেন এবং সাথে সাথে নবাগত শিক্ষকদের আমরা বরণ করে নিয়েছি।এটা সীতাকুণ্ডে প্রথম বারের মত শুরু হয়েছে। তিনি আরও বলে শিক্ষকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে সচেতন ও আন্তরিক থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.