চট্টগ্রমের সীতাকুণ্ড উপজেলায় ভাড়া বাসা থেকে সরোয়ার জাহান(২৭)নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মধ্য রাতে চ্ট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসদরের সীতাকুন্ড উত্তর বাজারের ভূঁইয়া টাওয়ারের একটি ফ্ল্যাট বাসা থেকে সিলিং ফ্যানের সাথে যুলানো সরোয়ার এর লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়,নিহত সারোয়ার জাহান সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালের কর্মী।তার বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার সাতপুর গ্রামে।তার পিতার নাম মোহাম্মদ ইয়াসিন আলী।
সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন বলেন, সরোয়ার অত্যন্ত ভালো স্বভাবের ছেলে ছিল।কিন্তু সে এই হাসপাতালে যোগদানের পর থেকেই শারীরিক ও মানসিক সমস্যায় ছিল বলে মনে হয়েছে।কিন্তু সে আত্মহত্যা করতে পারে তা কখনো কল্পনা করতে পারিনি। এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন,নিজ কক্ষে এক যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে ঘটনাস্থল থেকে গভীর রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.