চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে স্হাপিত হযরত পন্হিশাহ(রঃ)নুরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারাস্হ হযরত পন্থিশাহ (রঃ) কমপ্লেক্স প্রাঙ্গণে হযরত পন্হিশাহ(রঃ)নুরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলার ১৩টি মাদ্রাসার ৬৬ জন মেধাবী শিক্ষার্থীকে হযরত পন্থিশাহ (রঃ) ফাউন্ডেশন কতৃর্ক মেধাবৃত্তি প্রদান করা হয় এবং হযরত পন্থিশাহ কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের ১৫০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।শিক্ষক এমদাদুল হক ও মশিউর রহমানের যৌথ সঞ্চালনায় হযরত পন্থিশাহ (রঃ)ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছলেহ উদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী আনোয়ার সিদ্দিক চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবদুল হালিম হেলালী ও মাওলানা শফিউল কাদের।আরো উপস্হিত ছিলেন মওলানা নুরুচ্ছালাম, মাওলানা নুর মোহাম্মদ, মুহাম্মদ নুরুল ইসলাম ও আকতার উদ্দিন বাবুল প্রমূখ।এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.