জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে
নির্বাচনী প্রচারণা ততই বৃদ্ধি পাচ্ছে।১৩ডিসেম্বর শনিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম-৪(সীতাকুন্ড ও আকবর শাহ থানা আংশিক) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীর পক্ষে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৪ নং মুরাদপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামী ও অংগ সংগঠনের নেতা কর্মীরা ইউনিয়নের গ্রামের বিভিন্ন পাড়ায় ব্যাপক গণসংযোগে নেমেছেন।নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহব্যাপী ইউনিয়নের ঢালিপাড়া,ভূঁইয়া পাড়া,সাত ঘরিয়া পাড়া,উকিল পাড়া এলাকার প্রতিটি অলিতে গলিতে বিচরণ করেন।এলাকায় ঘরে ঘরে গিয়ে ব্যাপক গনসংযোগ করেন। উপজেলার মুরাদপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির শহিদুল ইসলাম এর নেতৃত্বে এ গণসংযোগে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোর্শেদুল ইসলাম,৮নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম
আজাদ,সেক্রেটারি রেজাউল করিম শিমুল,শামীম উদ্দিন সহ অন্যান্য কর্মী সমর্থকবৃন্দ।এ সময় ইউনিয়ন জামায়াত আমির শহিদুল ইসলাম ভোটারের ঘরে ঘরে গিয়ে দাঁড়ি পাল্লার মনোনীত প্রার্থী জন নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী এর জন্য ভোটপ্রার্থনা করেন।শহিদুল ইসলাম ভোটারদের সাথে মত বিনিময় করেন এবং সবাই কে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ি পাল্লার পক্ষে কাজ করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.