চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড পৌর এলাকার নুনাছড়া ও সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের সর্বস্হরের জনগনের উদ্যোগে চুরি, ডাকাতি ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৪ জুলাই সোমবার বিকাল ৫ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসভার নুনাছড়া জলিলুর রহমান জামে মসজিদ প্রাঙ্গনে পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তরুন সমাজসেবক মোবারক হোসাইন জামশেদ ও ইঞ্জিনিয়ার কামরুল হাসান চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মোঃ সেলিম উদ্দিন, প্রবীণ রাজনীতিবিদ কামাল উদ্দিন চৌধুরী,তরুন সমাজ সেবক আরিফ হোসেন চৌধুরী,নুরুল ইসলাম, মোঃ নূর উদ্দিন, আমিনুল ইসলাম প্রমূখ।এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ওসি মুজিবুর রহমান বলেন,সমাজে শৃঙ্খলা ফিরে আনতে প্রতিটি অভিভাবকদের কে সচেতন হতে হবে সন্তান বড় হলে তাদের প্রতি নজর রাখতে হবে সে সাথে তারা লেখাপড়া শেষে কোথায় যায় এবং কার সাথে মিশে খবর রাখতে হবে।
চুরি,ডাকাতি,নেশা গ্রস্হ ও নেশা বিক্রেতা কারো সাথে মিশতে দেয়া যাবেনা।এসবে যারা জড়িত তাদেরকে চিক্রিত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন অথবা গোপনে তাদের নাম ঠিকানা আমাদের কাছে দিবেন, আমরা সুযোগ বুঝে গ্রেফতার করে আইনগত ব্যবস্হা নেবো। এতে আমাদের কোনো ছাড় নেই।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.