৬ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন ৪ নং মুরাদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড,আকবরশাহ,পাহাড়তলী আংশিক)আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ার সিদ্দিক চৌধুরীর দাঁড়িপাল্লা প্রতীক এর সমর্থনে এক বিশাল নির্বাচনী গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণ মিছিলটি ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি মোর্শেদুল আলমের নেতৃত্বে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট ওয়ার্ড জামায়াত ইসলামীর কার্যালয় এর সমনে থেকে শুরু হয়ে সাতঘরিয়া পাড়া,ঢালি পাড়া ও উকিল পাড়া গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই পথে ফকিরহাট বাজারে এসে আল বুরুজ পাঠাগারের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মিছিলটির সমাপ্তি ঘোষণা করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিভিন্ন নির্বাচনী স্লোগানে পুরো এলাকার পরিবেশকে মুখরিত করে তোলে। ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট আশ্রাফুর রহমান।বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির মো শহিদুল ইসলাম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড সেক্রেটারি রেজাউল করিম শিমুল,অফিস সেক্রেটারি জিল্লুর রহমান ভূঁইয়া জিতু,জামায়েত নেতাও ব্যাংকার শামীম উদ্দিন,নিয়াজ মোর্শেদ,উকিল পাডা ইউনিট সভাপতি আমজাদ হোসেন,ঢালি পাড়া ইউনিট সভাপতি আঃ জব্বার,কামরুল হাসান ও ছাত্র শিবিরের মু,ইরফান প্রমূখ।সমাবেশে বক্তরা বলেন,এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।এবার ভোট হবে পরিবর্তনের পক্ষে,সৎ নেতৃত্বের পক্ষে এবং চাঁদাবাজ ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেওয়ার নির্বাচন।” এবার আপনাদের ভোটেই নির্ধারিত হবে আগামী দিনের সীতাকুণ্ড কেমন হবে।আপনারা যদি দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে আনোয়ার সিদ্দিক চৌধুরী কে নির্বাচিত করেন,তাহলে সংসদে গিয়ে তিনি আপনাদের অধিকার আদায়ের জন্য নির্ভীক কন্ঠে কথা বলবে। আপনাদের ভোটের আমানতের অপব্যবহার কখনো হবে না। এই নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক হবে ন্যায়, সততা ও পরিবর্তনের প্রতীক।তাই আগামী১২ তারিখ নির্বাচনে আপনার মূল্যবান ভোট দাঁড়িপাল্লা প্রতীকে দিয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আনুরোধ করছি। ঊল্লেখ্য,সমাবেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.