চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভায় অবস্হিত কথাকলি উচ্চ বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের ছয়টি কক্ষের দরজা ভেঙে চোরেরা১৯টি সিলিং ফ্যান ও তিন কয়েল বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে।চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা বলে জানা গেছে।চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুল আলীম সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,ঘটনার দিন বিকালে বিদ্যালয় ছুটির পর শিক্ষকরা দরজা-জানালা বন্ধ করে বাড়ি চলে যান। তিনদিন বন্ধ থাকার পর গত ৯ই নভেম্বর সকালে বিদ্যালয়ে এসে ছয়টি কক্ষের দরজা ভাঙা দেখতে পান শিক্ষকরা। পরে কক্ষগুলোতে থাকা ১৯টি সিলিং ফ্যান ও তিন কয়েল বৈদ্যুতিক তার দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃমাহিনুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.