সিরাজগঞ্জ -৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ জন,বিএনপি থেকে এনসিপিতে যোগ দিয়েও কপাল পুড়লো সাবেক প্রতিমন্ত্রী মেজর মনজুর কাদেরের, মেজর (অব:) মনজুর কাদের ৮ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন সাবেক সংসদ সদস্য মনজুর কাদের।২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখে এনসিপির পক্ষে থেকে নেতাকর্মী সমর্থক গণের কেউ মনোয়নপত্র দাখিল করে নাই।
(২৯ ডিসেম্বর সোমবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন পর্যন্ত মোট ৭ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।
বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম,জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আলী আলম, জাতীয় পার্টির প্রার্থী আকবর হোসেন মোল্লা,
স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা খাঁন বাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি নুরুন নাবী, গণ অধিকার পরিষদের ইউসুফ আলী,
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মতিয়ার রহমান মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষে রিটার্নিং কর্মকর্তা সকল প্রার্থীকে নির্বাচনী আইন মেনে চলার পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.