জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মরহুম আকতার হামিদ সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তার নির্বাচনী এলাকায় নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। ২০১৭ সালের ১৯ নভেম্বর তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আকতার হামিদ সিদ্দিকী ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের ছোট ছেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজওয়ান আরেফিন সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখারুল আলম ইপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, সদস্য ও উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান মন্ডল, সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান লোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলাম, বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিবলী নোমানী চৌধুরী প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুস সালাম।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুমের মেয়ে ব্যারিস্টার ফারিয়া সিদ্দিকী, ছোট বোন সাবেক রাষ্ট্রদূত রেজিনা সুলতানা, ছোট ছেলের স্ত্রী নাহিদা বিনতে মুরাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, শহীদ জিয়া সামাজিক সংগঠনের মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবু প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.