• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই আগুনে পুড়ে স্বপ্ন ছাই হয়ে গেছে ১৮ টি বস ঘরসহ আসবার পত্র সুনামগঞ্জ সদর থানায় ওসি রতন শেখের নেতৃত্বে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি রমজানের প্রথম দিনে সোনারগাঁ উপজেলা প্রশাসন তিনটি পৃথক বাজার মনিটরীং ও জরিমানা ভাদালিয়া তালুকদার ফাউন্ডেশন কতৃক ডেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কটিয়াদী-পাকুন্দিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিলেন নবনির্বাচিত এমপি শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, আটক ২ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গাইবান্ধার নারীর কণ্ঠস্বর জাতীয় সংসদে? তৃণমূলের প্রত্যাশা ফরিদা ইয়াসমিন শোভা চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক ০১ মুড়লি রেল ক্রসিংয়ে মাদ্রাসার নামে মহাসড়কে নিয়মিত চাঁদাবাজি

শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, আটক ২

Muntu Rahman / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

এ.এস আব্দুস সামাদ শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় প্রেমঘটিত পারিবারিক বিরোধের জেরে স্বজনদের মারধরে কেসমত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১নং ত্রিবেণী ইউনিয়নের জয়ন্তীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কেসমত আলীর মেয়ে তহমিনা খাতুনের সাথে তার ভগ্নিপতি নবিস উদ্দিনের বড় ছেলে জসিম উদ্দিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘকাল ধরে তিক্ততা ও বিবাদ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কেসমত আলীর ওপর চড়াও হন তার আপন ভগ্নিপতি নবিস উদ্দিন (৫৫) ও ভাগ্নে রফিকুল ইসলাম (২২)। তাদের উপর্যুপরি কিল-ঘুষিতে কেসমত আলী গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ভগ্নিপতি ও ভাগ্নে কে আটক করে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD