নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা প্রশাসন উদ্যেগে গ্রাম প্রতিরক্ষা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। গত মঙ্গলবার (২১ অক্টোবর /২৫) দুপুরে উপজেলা পরিষদে এই সভা অনুষ্ঠিত হয়।
তিনি গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কাজের নানা চ্যালেঞ্জ, সমস্যা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জনগণের শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকার প্রশংসা করেন। তিনি আরও বলেন
“আপনারাই জনগণের আস্থার প্রতীক, প্রশাসনের হাতের সম্প্রসারিত বাহু।”
সভা শেষে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রমকে আরও সক্রিয়, সুশৃঙ্খল ও প্রাণবন্ত করতে তাদের মাঝে নতুন ইউনিফর্ম বিতরণ করা হয়। গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সভা কক্ষে আলোচনা এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীদের নতুন পোশাক তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.