প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৪, ১০:০৭ এ.এম
রিসোর্টে দখলকৃত বনের জমি উদ্ধার, গাজীপুরে বন বিভাগের অভিযান
সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে ভাওয়াল রেঞ্জের আওতায় বন বিভাগের অভিযানে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় সজনী ফিলিং সিটি রিসোর্টে ও মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি এলাকায় অবস্থিত শালবন গ্রীন রিসোর্টে বন বিভাগের উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ উচ্ছেদ অভিযানে প্রায় এক একর বনের জমি উদ্ধার করা হয়েছে।
উক্ত অভিযান পরিচালনা করেন, গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনিরা কাইসাম, সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন ও জীব বৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলাম। ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা নাজমুল হক, বিভিন্ন বিট কর্মকর্তা, জয়দেবপুর থানা পুলিশ কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.