যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ সাল বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে এ প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৬০২ জন ভোটারের ৫৮০ জন ভোট দেন।
ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মহাসিন আলী বেসরকারি প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু ৪৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইসমত হাসার পেয়েছেন ১৩১ ভোট।
সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ভোট এবং মাহবুবুর রহমান (মাহবুব) ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে নুর আলম পান্নু ৩২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বী ইমদাদুল হক (ইমদাদ) পেয়েছেন ১১৮ ভোট এবং মোস্তফা হুমায়ুন কবির মোল্যা পেয়েছেন ১৩৯ ভোট।
যুগ্ম সম্পাদক পদে তাহমিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে ওজিহুর রহমান ১৩৪, কামরুন নাহার কণা ১৪৮ এবং রিনা আখতার (মিলি) ৫৭ ভোট পেয়েছেন।
সহকারী সম্পাদক পদে গোলাম মোস্তফা (সুমন) ৩২২ ভোট এবং সিরাজুল ইসলাম (সাগর) ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাংস্কৃতিক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শামীম আহমেদ চৌধুরী পেয়েছেন ১৯০ ভোট।
কার্যকরী সংসদের সদস্য পদে শামস ইমরান ৩৯২ ভোট এবং সুদীপ্ত কুমার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.