মুন্সীগঞ্জ প্রতিনিধি
সারা দেশের ন্যায় ভয়াবহ মাদকের সয়লাব মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক বজায় রাখতে পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, মোঃ মেনহাজুল আলম পিপিএম এর কঠোর দিক-নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। পরিচালনাকালে বৃহস্পতিবার ( ১০-০৯-২০২৬) খ্রি. রাত ২৩.৫০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি-এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন নয়াগাঁও (পূর্বপাড়া) সাকিনস্থ জনৈক আঃ রহিম মাদবর এর বসত ঘরের সামনের ফাঁকা জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের মোঃ শরীফ হোসেন (৩২), পিতা- আব্দুর রহিম, সাং- নয়াগাঁও পূর্বপাড়া, থানা ও জেলা- মুন্সীগঞ্জ'কে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ও ০৪ (চার) বোতল FAIRDYL সহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মাদক দ্রব্য মামলায় অভিযুক্ত আদালতে প্রেরণ করা হয়।
মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.