মহাসড়ক যেনো এক মৃত্যুর ফাঁদে পরিনত হয়েছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর দক্ষিণ পাশে জামালদি স্ট্যান্ড এলাকায় শিপা কার্গো সার্ভিসের ১৬ চাকার বড় লড়ির ধাক্কায় একটি ছোট কভার্ড ভ্যান(ঢাকা মেট্রো-ম ৫১২২০৭) উল্টে দুমড়ে-মুচড়ে গেছে। এতে ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন বলে জানা যায় । শনিবার (১৫ নভেম্বর /২৫) সকালে দিকে চট্টগ্রাম থেকে ঢাকা-গামী লেনে মেঘনা সেতুর ঢালে উপজেলার জামালদি স্টান্ডে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন,কভার্ড ভ্যানের চালক শাহাবুদ্দিন(২৭), হেলপার ইয়াসিন (১৮) তাদের উভয়ের বাসা নারায়ণগঞ্জের, চিটাগং রোড হাউজিং ছাপা কারখানা। সিদ্ধিরগঞ্জ এলাকায় আটি গ্রাম,তাদের গুরুত্ব অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
লড়িটির নম্বর ঢাকা (মেট্রো-চ ৮৪০২৩৪)লড়ির চালকের নাম মোঃনূর আমিন (৩৫), বাড়ি নোয়াখালীর সুবর্ণচর ইউনিয়নে। চালক জানান,লড়ির মালামাল ওয়ালটন কোম্পানির, তিনি চট্টগ্রাম থেকে চান্দুরা এলাকায় যাবার উদ্দেশ্যে ঢাকায় দিকে রওনা হলে পথে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সকাল ১১টা পর্যন্ত মহাসড়কের ঢাকাগামী একটি লেনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এতে করে দুর্ভোগের শিকার হয় গণপরিবহনে যাত্রীরা। যানজটের কারণে এক পাশ বন্ধ হয়ে যায় পরে পুলিশের উপস্থিতিতে যান বাহন ধীরগতিতে স্বাভাবিক হয় বলে জানা যায়।পরে ভবের চর হাইওয়ে পুলিশ ও রেকার গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত কভার্ড ভ্যান অপসারণ করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
গজারিয়ার ভবের চর হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত লড়িটি জব্দ করা হয়েছে। কভার্ড ভ্যানটিও রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানায় প্রতিনিয়ত উপজেলার মেঘনা সেতু হতে গোমতী দাউদকান্দি সেতু পর্যন্ত গজারিয়া অংশে বড় ধরনের দূর্ঘটনার শিকার হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.