প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৪, ৬:৫৫ এ.এম
মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা
নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার ও আশুলিয়াবাসি সহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি এবং সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদ-প্রার্থী ইঞ্জিঃ সাইদুল ইসলাম।
এক বাণীতে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।
তিনি বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
তিনি আরো বলেন, আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানাই। পাশপাশি আমরা অসহায় গরিব দু:খি মানুষের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী যেন সহযোগীতার হাত বাড়িয়ে দিতে পারি।
আমি মাহে রমজানে দেশ ও বিদেশের সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেইসাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.