কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে হত্যা মামলার প্রধান আসামী আলিম বিশ্বাস আটক হয়েছে।
আলিম উপজেলার গোবরগাড়া প্রাইমারি স্কুলপাড়া গ্রামের বশির বিশ্বাসের ছেলে।
উল্লেখ্য ২৭/০৪/২০২৫ তাং বেলা অনুমান ০৩.০০ ঘটিকার সময় আসামীর আলিম এর চাচী মাহফুজা খাতুন (৪৬) দৌলতপুর থানাধীন গোবরগাড়া (প্রাইমারি স্কুলপাড়া) গ্রামস্থ আমার বসত বাড়ীর পিছনে ঘর সংলগ্ন জমিতে গাছের পাতা ঝাড়ু দিয়ে কুড়াইতে ছিল। এমন সময় জমি জায়গার পূর্ব শত্রুতার জের ধরে আলিম সহ তার পরিবারের লোকজন ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮/০৪/২৫ তারিখ মৃত্যু বরন করেন। মাহফুজার ছেলে বাপ্পি হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন মামলা নং ৫২।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাধন কুমার মন্ডল বলেন আমরা দীর্ঘদিন যাবত মামলার প্রধান আসামিকে ধরার চেষ্টা করে আসছি। আসামী বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে চলাফেরা করার কারণে ধরতে পারছিলাম না। গতকাল খবর পায় প্রধান আসামি আলিম উপজেলা সোনাইকুন্ডি এলাকাতে অবস্থান করছে। পরে আমি সহ সঙ্গী ও অফিসার এএসআই সাগর আলী কনস্টেবল সোহেল রানা ভ্যানচালকের ছদ্মবেশ ধারণ করে একটি ভ্যান নিয়ে রবিবার (২১ জুন) সকাল অনুমানিক ৯ টার পরে ওই এলাকাতে অবস্থান করি যাতে বুঝতে না পারে আমরা পুলিশের লোক। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হই।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, প্রধান আসামীকে আটক করা হয়ে বাকিদের ধরতে পুলিশ কাজ করছে ।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.