কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত আজ বেলা ১১ ঘটিকার সময় ধরমপুর ইউনিয়ন এ জালাল মাতবর এর বাড়ির আঙিনায় নারী নির্যাতন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধকল্পে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব মোঃ আমিরুল আরাফাত উপজেলা নির্বাহী অফিসার, ভেড়ামারা ও চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, ভেড়ামারা, কুষ্টিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা, ধরমপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জাহিদুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার জ্ঞানগর্ব আলোচনায় উপস্থিত মায়েরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত মহোদয় এর কথার সাথে একাত্মতা ঘোষণা করেন এবং তার কথাগুলো মেনে চলার অঙ্গীকার প্রদান করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জাতীয় মহিলা সংস্থা, ভেড়ামারা উপজেলা শাখার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.