খুলনা-ভেড়ামারা-ঈশ্বরদী-ঢাকা রুট থেকে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করে পদ্মা সেতু রুটে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভেড়ামারা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চিত্রা এক্সপ্রেস ট্রেনের পূর্বের রুট বহাল রাখার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, ভেড়ামারাসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতের জন্য আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ট্রেনের রুট পরিবর্তন করা হলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়বে এবং যোগাযোগ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে।
বক্তারা অবিলম্বে চিত্রা এক্সপ্রেস ট্রেনের পূর্বের রুট বহাল রাখার দাবি জানান এবং এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন এসএস আল হুসাইন সোহাগ, সদস্য সচিব, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচি শেষে ট্রেনের পূর্বের রুট বহাল রাখার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এলাকাবাসীর দাবি, ভেড়ামারার মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে চিত্রা এক্সপ্রেস ট্রেনের পূর্বের রুট বহাল রাখা হোক।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.