হালচাল নিউজ ডেস্ক - ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চরদামুকদিয়া বাইতুল কাবা জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে।
আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও মসজিদের জমিদাতা, মরহুম আলহাজ্ব ডাঃ শামসুদ্দিন আহমেদের সহধর্মিনী মাহমুদা বেগম।

এ সময় বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা বেগম, বিটিভি'র সিনিয়র রিপোর্টার ওয়াহিদ আহমেদ উজ্জল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হান্নান ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল আজাদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুকের পরিচালনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.