সারা দেশে ভয়াবহ মাদক দ্রব্য পাচার কারী চক্র সক্রিয় ভাবে অপরাধ করে যাচ্ছে। শুক্রবার ( ২১/০৮/২০২৬) খ্রি. রাত ০৪:১৫ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন ০২নং চান্দুরা ইউনিয়নের জালালপুর এলাকায় মাদক দ্রব্য পাচার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে মৃত বাচ্চু মিয়ার বাড়িতে (আসামির শ্বশুরবাড়ি) অভিযান পরিচালনা করে বাড়ির উত্তর পাশের কক্ষ হতে ধৃত আসামি মোঃ ফজলুর রহমান ফজুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার দেওয়া তথ্য মতে তার শয়ন কক্ষের ভেতর হতে ২১৪ (দুইশত চৌদ্দ) বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ফজলুর রহমান ফজুর বিরুদ্ধে ইতিপূর্বে ০৪ টি মাদক মামলাসহ মোট ০৫টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ ফজলুর রহমান ফজু
পিতা- মৃত আবুল মাহজন
সাং- হোসেনপুর
থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ-সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.