নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ ৩১ মামলার আসামী ডাকাত সরদার মামুনসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বন্দর পুলিশ।
বন্দর থানা পুলিশ কর্তৃক বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযুক্ত আসামিদের লক্ষ্য করে মাঠে নামে ওই সময় পুলিশ ডাকাতদের কাছ থেকে ৩টি রাম দা, ৩টি ছুরি, ২টি চাপাতি ও ১টি স্ট্রিলের তৈরি চাইনিজ কুড়ালসহ ১২টি দেশীয় অস্ত্র ও নগদ ৫ হাজার ১৫০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো, বন্দর থানার সোনাচড়া এলাকার মৃত আকবর ডাকাতের ছেলে ডাকাত সরদার মামুন (৪৬), একই এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে মুক্তার হোসেন (৫০) ও একই এলাকার জয়নাল মিয়ার ছেলে রিয়াদ (২২)।
শনিবার (৩১ অক্টোবর) ভোর রাত ৪টা ২০ মিনিটে বন্দর থানার সোনাচড়া এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ ( ওসি) জামাল উদ্দিন দুপুরে সংবাদ সম্মেলনে জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ৩১ মামলার আসামী ডাকাত সরদার মামুনসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার ১২টি দেশীয় অস্ত্র ও নগদ ৫১৫০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। ধৃতদের শনিবার দুপুরে সংবাদ সম্মেলন শেষে বন্দর থানার রুজুকৃত পৃথক ২টি মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
সে সাথে পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.