বটিয়াঘাটায় লিডার্স সংস্থার উদ্যোগে ১৮ জুন বৃহস্পতিবার উপজেলার সুরখালী ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে আসন্ন মৌসুমের জন্য লবণসহিষ্ণু ব্রি ধান-১০৩ বীজ বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত বোরো মৌসুমে কৃষকদের মাঝে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-৬৭ বীজ বিতরণ করা হয়েছিল এবং কৃষকরা সফল ফলন অর্জন করেন। সেই সফলতার ধারাবাহিকতায় এবারও জলবায়ু সহনশীল ধান চাষ সম্প্রসারণের লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৪ নং সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটু,উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কে এম মাকসুদুন্নবী, উপসহকারী কৃষি কর্মকর্তা অসিত বিশ্বাস।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, টিম লিডার শারমিন আরা লিনা, প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস , CM অরূপ সরকার,CM শরিফা খাতুন এবং বেনিফিশিয়ারি কৃষকগণ।
এ উদ্যোগ উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি,খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.