বটিয়াঘাটা প্রতিনিধি(খুলনা):-
বটিয়াঘাটা থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম ও এসআই জাকির হোসেন এবং সঙ্গীয় ফোর্স সোমবার ২৫/৮/২৫ ইং তারিখ সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিসমত ফুলতলা স্লুইসগেট এলাকায় এক অভিযান চালিয়ে অবৈধ সরকারি ইউরিয়া সার উঠানামা করার সময় তিন চোরাকারবারি, ৫/৬ টন ইউরিয়া সার সহ মালবাহী ট্রলার আটক করে।
আটককৃতরা হলো পিরোজপুর জেলার কাউখালি বিজয়নগর এলাকার মৃতঃ মোখলেস মোল্যার পুত্র কুদ্দুস মোল্ল্যা (৬৫), বেকুটিয়া এলাকার আল আমিন হাওলাদারের পুত্র রাজু হাওলাদার (২২) এবং ছিপাড়া এলাকার মৃতঃ সোবহান শেখের পু্ত্র আসলাম শেখ (২৯)। উদ্ধারকৃত সার থানার হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.