বটিয়াঘাটা প্রতিনিধি:- খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৪নং সুরখালি ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ও নির্বাচন হতে যাচ্ছে আগামী ১১ই অক্টোবর ২০২৫। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ৪ নং সুরখালি ইউনিয়নের কমিটি গঠন হতে চলেছে, কমিটি নির্বাচনের মাধ্যমে গঠিত হবে, নির্বাচনের মাধ্যমে নেতা নির্ধারণ করা হবে।
তিনটি পদে ভোটের মাধ্যমে সভাপতি সেক্রেটার ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন।
তিনটি পদের জন্য দশজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী যথাক্রমে মোঃ রাশেদ কামাল, মোল্লা হাবিবুর রহমান, এ,সাত্তার শেখ (মোস্তফা)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন যথাক্রমে শেখ হাফিজুর রহমান, শেখ এনামুল হক এবং মারুফ হোসেন জমাদার।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন যথাক্রমে শহীদুল ইসলাম (সাহিদ বিশ্বাস), মোঃ আজিজুর রহমান মোল্লা, মোঃ মোক্তার মোল্লা, এবং মোঃ মুজাফফার শেখ।
বর্তমান এই সম্মেলন /নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের গ্রামে গ্রামে চায়ের দোকানে ভোটারদের মধ্যে বিশেষ এক ধরনের আনন্দের উত্তেজনা বিরাজ করছে।
শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন এবং আগামীর দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষে সব প্রার্থীরা সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.