বটিয়াঘাটার পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ইয়ুথ ফর দি সুন্দরবন বটিয়াঘাটা’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সরকারি নিবন্ধন লাভ করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টার দিকে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান এর নিজস্ব কার্যালয় থেকে সংগঠনের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা। সরকারি নিবন্ধন লাভের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ পথচলায় যারা পরামর্শ, শ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সুন্দরবন, জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় সংগঠনের সম্মিলিত প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।
সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, সরকারি স্বীকৃতি তাঁদের দায়িত্ববোধ আরও বাড়াবে এবং পরিবেশ সংরক্ষণে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.