বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা আপেল ও সাগরের নাম দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তাদের মাধ্যমে আশেকপুর ইউনিয়নে গড়ে উঠেছিল চাঁদাবাজি, লুট, ছিনতাই, মাদকসহ নানা অপরাধের আতুরঘর। এ কর্মকাণ্ডে তাদের পেছনে মদত দিতেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাজেদুর রহমান শাহীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু এবং শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবু জাফর আলী।
শীর্ষ সন্ত্রাসী সাগরের হত্যার পর তার সহযোগী আপেল আশেকপুর ইউনিয়নের সাবরুল বাজার এলাকায় নতুন করে একটি বড় সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। অভিযোগ রয়েছে, এই বাহিনী সাধারণ মানুষের ওপর নিয়মিত নির্যাতন চালিয়ে আসছে।
স্থানীয়রা জানান, স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর তাদের জেলে থাকার কথা থাকলেও বাস্তবে চিত্র ভিন্ন। গত ৫ আগস্টের পর স্থানীয় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনির হাত ধরে তারা এখন যুবদলে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে এবং রাজনৈতিক মদতে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
বর্তমানে তাদের দৌরাত্ম্যে আশেকপুর ইউনিয়নের সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.