মোঃ রওশন আলম
পাবনা জেলা প্রতিনিধি
#বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, দলের ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে (৬৯) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।
এএসপি শিহাব করিম গণমাধ্যমকে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়েছে। আদালত অবমাননা মামলায় মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.