নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান'য়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী'র নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর অংশগ্রহনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ও ফোর্সের যৌথ অভিযানে ফোর্সের সহায়তায় শুক্রবার (-০৬/১১/২০২৬) তারিখ বন্দর থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ২ জন মাদকসেবী, গ্রেফতারী পরোয়ানা মূলে ১ জন, এবং ফৌজদারী কার্যবিধি আইনে ২ জনসহ সর্বমোট ৫ জন আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে রয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার অফিসার ইনচার্জ( ওসি) জামাল উদ্দিন ।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.