নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী দিকনির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অবিচল গতিতে কাজ চলমান রেখেছে পুলিশ। জেলার গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম হোসেন এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা নারায়ণগঞ্জ এর অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গত মঙ্গলবার (০৩/০২/২০২৬) খ্রিঃ দিবাগত রাত ০২.৩০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন কাফুরদী এলাকা হতে কুখ্যাত ডাকাত মোঃ সাদ্দাম (৩৫) গ্রেফতার করে। আসামি সাদ্দাম পিতা- মোঃ মোজাম্মেল হোসেন, মাতা- মৃত আমেনা বেগম, সাং- হাবিবপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ'কে গ্রেফতার করে। মোঃ সাদ্দাম আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং সে তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন বসতবাড়ি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, মিল করখানায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী করে আসছিল। তার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, হত্যা, চুরি, মারামারি, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, দ্রুত বিচার আইনে ৩৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে জানা যায় । আটক কৃত আসামি সাদ্দাম সোনারগাঁ উপজেলা পিরোজপুর ইউনিয়নের কুরবানপুর এলাকায় শীর্ষ সন্ত্রাসী,ডাকাত ও চাঁদাবাজ মাদক সম্রাট রাসেলের সহযোগী বলে জানা যায়। মোগড়াপাড়া চৌরাস্তা হাবিব পুরের আরেক শীর্ষ মাদক সম্রাট র্যাবের গুলিতে নিহত গিট্টু হৃদয়ের ভগ্নিপতি হলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.