সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সক্ষম হয়েছে সোনারগাঁও থানা পুলিশ ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নির্দেশনায়, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো: মহিববুল্লাহর নিরলস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা নিয়মিত চলমান রেখেছেন। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিবুল্লাহর বদলির কথা জানতে পেরে মাদকাসক্ত চক্রের সদস্য ও বিক্রির কারীরা অবাধে উপজেলার বিভিন্ন স্থানে নতুনভাবে গড়ে তুলেছে মরণ নেশার মাদক। অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিবুল্লাহ এর তত্ত্বাবধানে, এসআই (নিঃ) মোঃ হারুন মিয়া এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস অভিযানিক দল গত বুধবার (০৫/০৫/২০২৬) খ্রিঃ বিকাল ২১.১০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন উত্তর পিরোজপুর সাকিনস্থ পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে বালুর মাঠ হতে দুই জনকে ইয়াবাসহ গ্রেফতার করে। আটক কৃতরা হল ১। মোঃ হুমায়ুন কবির বাদশা (৩৫), পিতা-মোঃ আজহারুল ইসলাম, মাতা-মোসাঃ শাহানাজ বেগম, সাং-হাবিবপুর (চর মিনিখালী), পোঃ-বড়নগর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ এবং ২। মোঃ সেলিম, (৪২), পিতা-মৃত আঃ মতিন, মাতা-মোসাঃ মোর্শেদা বেগম, সাং-টানবলাখী, পোঃ-হোসেনদী, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ। তাদের নিকট জব্দকৃত আলামত একটি সাদা পলিথিনে মোড়ানো ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি সাদা পলিথিনে মোড়ানো ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট, সর্বমোট (২০+১০)=৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ০৩ (তিন) গ্রাম সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০ (ক) ধারার নিয়মিত মামলা রুজু করে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
মাদকসহ যে-কোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ। চল যাই মাদকের ভয়াল থাবার ও গ্রাসের বিরুদ্ধে যুদ্ধে ঘোষণার পর থেকে স্বার্থপর মহল চক্রান্ত করে ওসি মহিবুল্লাহকে বদলি করা হয়। তিনি অত্র থানায় যোগদানকৃত পরবর্তীতে বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা রক্ষায় প্রত্যক্ষভাবে দায়িত্ব পালন করে আইন শৃঙ্খলা উন্নতি করেন। মহাসড়কে চলাচলের ক্ষেত্র যানজট নিরসনে কাজ করে এবং চিড়ি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি ঘটনা রোদে অগ্রিনি ভূমিকার অবদান রাখেন। অফিসার ইনচার্জ ওসি মোঃ মহিবুল্লাহর বদলির কথা সারা সোনারগাঁও জুড়ে খবর প্রচার হলে ভালো ও সাধারণ মানুষের মধ্যে খুবের সৃষ্টি হয়। প্রশাসনের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের নিকট আবেদন জানান সামাজিক মাধ্যমে পূর্ণ বহাল রাখার প্রতি সোনারগাঁও থানায়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.