নারায়ণগঞ্জ জেলার পুলিশ হত্যার ঘটনায় মাদক সম্রাট ডেবিট-আব্দুল্লাসহ ৬ জন আসামি গ্রেফতার, পুলিশের উপর ককটেল নিক্ষেপে ৪ জন পুলিশ আহত এবং আসামি ডেভিট গুলিবিদ্ধ।
(ঘটনার বিবরণ, গ্রেফতার ও উদ্ধার অভিযান)
গত রবিবার ( ২২ নভেম্বর ২০২৬) খ্রিস্টাব্দ রাত অনুমান ২১.৩০ ঘটিকায় ফতুল্লা থানাধীন হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আঃ সাত্তার ও সঙ্গীয় কনস্টেবল আনোয়ার মোল্লা গেলে কতিপয় মাদক ব্যবসায়ী তাদের আটক করে।পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালীল সময় ধারালো অস্ত্র দ্বারা আঘাত করলে এএসআই সাত্তার জীবন রক্ষার্থে দৌঁড়ে পালালেও কনস্টেবল আনোয়ারকে তারা ধারালো দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় ফতুল্লা থানায় একটি হত্যা মামলা নং-৬৭(১১)২০২৬ রুজু হয়।
ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম এর নির্দেশনায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তদন্তে মাঠে নামে। জেলা পুলিশের পাশাপাশি এসআরবি আসামি গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করে।
বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গত বুধবার ( ২৫ নভেম্বর ২০২৬) খ্রি . দিবাগত রাত আনুমানিক ০২.১০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মফিজুল ইসলাম, পিপিএম, এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান, ফতুল্লা থানার এসআই (নিঃ) মোঃ রফিক, বিপিএম সহ সঙ্গীয় ফোর্স মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করে। ঘটনার প্রধান মাস্টার মাইন্ড কুখ্যাত মাদক সম্রাট আব্দুল্লাহকে আটক করে। আটককৃত আব্দুল্লাহ এর দেওয়া তথ্য মতে দিবাগত রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আরো ২ (দুই ) জন দুষ্কৃতিকারী সামাদ ও হাসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি সামাদ ও হাসানের দেওয়া তথ্য মতে সকাল আনুমানিক ০৭.৫০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন তাসলিম পট্টির নুর হোসেন এর পরিত্যক্ত বিল্ডিং এ অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের প্রধান আসামী ডেবিটকে গ্রেফতার করতে গেলে ডেবিট গ্রেফতার এড়ানোর চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে । পুলিশের উপর ককটেল নিক্ষেপ করায় আত্মরক্ষার্থে এবং পলায়নকৃত হত্যা মামলার আসামিকে গ্রেফতার করতে ফৌজদারি কার্যবিধি ও পেনাল কোডের বিধি মোতাবেক ফতুল্লা থানার কনস্টেবল/১০৮৩ মোঃ পারভেজ তার শর্টগান থেকে ২ (দুই) রাউন্ড গুলি করলে ডেভিড ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়। এ সময় পুলিশের ৪ জন সদস্য ককটেলের আঘাতে সামান্য জখমপ্রাপ্ত হয়। আহত আসামী ডেবিটকে উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রেরণ করা হয় এবং ঘটনাস্থলে তল্লাশী করে বোমা তৈরীর সরঞ্জাম, ৩ টি ধারালো দেশীয় অস্ত্র, ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপর দিকে এসআরবি ১১, নারায়ণগঞ্জ আরো ২ জন আসামীকে পৃথক অভিযানে গ্রেফতার করেন।
*গ্রেফতারকত আসামিদের নাম ঠিকানা*
১। আব্দুল্লাহ (৩২),
২। মোহাম্মদ রিয়াজ ওরফে ডেভিড (২৮), উভয় পিতা- দেলোয়ার হোসেন, সাং-মধ্যনগর বক্তাবলী, বর্তমানে- দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভুইয়া সিটি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
৩। আব্দুস সামাদ (২৩), পিতা- শাহজাহান হোসেন সাজু, সাং-দেওভোগ মাদ্রাসা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
৪। মাহমুদুল হাসান (২২), পিতা- সাহেব আলী, স্থায়ী সাং-ছন্দের বাজার, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ, বর্তমানে-দেওভোগ পানির ট্যাংকি, দাদা সড়ক পূর্ব নগর ইব্রাহীমের বাড়ি, থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা-নারায়ণগঞ্জ।
৫। জাবেদ কায়সার আজাদ (৪০), পিতা- মৃত শাহিন, সাং- নাগবাড়ি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
৬। আদর (২২), পিতা- মজিবর রহমান, সাং-নাগবাড়ি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।
গ্রেফতারকৃত আসামি ৬ জনের মধ্যে ৫ জন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে তাদের প্রত্যেকের ি৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
*উদ্ধারকৃত আলামত*
১। ৩টি ধারালো চাকু।
২। বিস্ফোরক (ককটেল) তৈরীর সরঞ্জাম।
৩। ১টি মোটরসাইকেল।
৪। আসামীদের ব্যবহৃত মোবাইল।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.