নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন এর নির্দেশনায় আড়াইহাজার থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।গত সোমবার ( ৬ এপ্রিল ২০২৬) তারিখ রাত অনুমান ২২:৪৫ ঘটিকার সময় ২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত মাদক কারবারিদেরকে জিজ্ঞাসাবাদে নিজেদেরর নাম-ঠিকানা ১। মোঃ কালু হোসেন (৪৫), পিতা- ইমান উদ্দিন, ২। জহিরুল ইসলাম (৪০), পিতা- মৃত সহিদুল্লাহ, উভয় সাং-বিশনন্দী, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে ২২ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিজেদের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামিদের নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে বলে জানিয়েছেন পুলিশ।
মাদকের বিরুদ্ধে ও সকল ধরনের অপরাধের নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই অভিযান চলমান থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.