সাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলায় বাল্যবিবাহ, মাদকাসক্তি, সাইবার অপরাধ ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুর ১২টায় উপজেলার বিল মারিয়া ইউনিয়নের বিল মারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও তথ্য সেবা কার্যালয়, লালপুরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এর আগে একই দিন সকাল ১১টায় নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক লালপুর থানা পরিদর্শন করেন।
সচেতনতামূলক সভায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা, সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার উপায় এবং গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি তরুণ-তরুণীদের মাদকের কুফল থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), লালপুর; বিল মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও সাইবার অপরাধ বর্তমান সমাজের অন্যতম বড় চ্যালেঞ্জ। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.