নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্য ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক গোলাম মওলা। এরপর পুষ্পস্তবক অর্পন করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
পরে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, সিভিল সার্জনের কার্যালয়, জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন হাজারো মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.