নওগাঁর ধামইরহাট উপজেলার হরীতকীডাংগা বাজার ও বীরগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ।
অভিযানকালে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে পৃথক মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এর মধ্যে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৭২ ধারায় তিনটি মামলায় ৩ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে আইন প্রয়োগ ও অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.