কুষ্টিয়া দৌলতপুরে কুষ্টিয়া আর্মি ক্যাম্প রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে দুইটি বিদেশী পিস্তল, বিদেশে পিস্তলের ১২ রাউন্ড গুলি, দুই টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, দেশীয় তৈরি ওয়ানশুটার গানের ৭ রাউন্ড গুলি, একটি এয়ারগান , এয়ারগানের ১১৮ রাউন্ড গুলি, নয়টি ককটেল, ও দেশীয় তৈরি বিপুল পরিমাণ রামদা, হাসোয়া, হাতকুড়াল, সহ তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের জহুরুল করিম বিশ্বাসের ছেলে জারিফ হাসান ( জিমি করিম বিশ্বাস) (২৮) নজরুল করিম বিশ্বাসের ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহাগ আলী বিশ্বাস (৪০), সাহেব আলী ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম(৪৫)।
সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত ২ টার পরে ক্যাপ্টেন মেহেদী হাসান এর নেতৃত্বে ৩০ জনের একটি অভিযানিক দল। দৌলতপুর উপজেলার পিয়াপুর ইউনিয়নের জগোনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার সহ তিনজনকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে জেল হাজতে প্রেরন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.