কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে মত বিনিময় ও জনসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। শনি ( ২৮ শে জুন ) বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত জনসংযোগ ও মতবিনিময় করেন।
দৌলতপুর উপজেলা যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করে। রিফায়েতপুর ইউনিয়নের রিফায়েতপুর বাজার, ঘোড়ামারা বাজার, ভেড়ামারা বাজারের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় ও চোয়ামল্লিক পাড়া বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার , সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান নান্নু, সাবেক যুবদল নেতা জাফর ইকবাল কর্নেল, সুমন ফরাজি, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব গাজী সুমন, যুগ্ম আহ্বায়ক রিপন আলী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরাইয়া আক্তার কাজলি, যুগ্ম আহ্বায়ক নূর আমিন, বুলবুল হোসেন, জিল্লুর রহমান, সাজদার হোসেন, রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক টুটুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.