কুষ্টিয়া দৌলতপুর উপজেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে শরিফ উদ্দিন জুয়েলে বলেন, আমি কিছু দিন ধরে লক্ষ করছি দৌলতপুর উপজেলার কিছু ব্যক্তি সাংবাদিক'দের হুমকি ধামকি দিচ্ছে। আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল সময় সাংবাদিক ও সংবাদ কর্মীদের পাশে আছে। যারা সাংবাদিক'দের হুমকি দিয়েছে তাদের প্রতিহত করা হবে।
উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাছুম এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ এর সার্বিক পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি ও র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
র্যালি ও র্যালি শেষে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সাবেক যুগ্ন আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল, শফিকুল ইসলাম, রাজিব কিবরিয়া, রাসেল আহাম্মেদ, উজল হোসেন, সুমন ফরাজি, কবির হোসেন, সুমন আলী, মারুফ হোসেন, টুটুল হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। 
এ সময় শরীফ উদ্দিন জুয়েল বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে কোন তালবাহানা করে কাজ হবে না। এ সময় তিনি দৌলতপুর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করা আহ্বান জান। উল্লেখ্য সভায় ১০ হাজারের অধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.