কুষ্টিয়া দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাছুম এর রাজনৈতিক কার্যালয়ে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দৌলতপুর উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন।
সোমবার সন্ধ্যায় লিখিত প্রেস রিলিজের মাধ্যমে রিপন নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান রিপন।
উল্লেখ্য গতকাল (১২ জুলাই) সন্ধ্যায় মাছুমের রাজনৈতিক কার্যালয়ে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ে থাকা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর ছবি ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল এর রাজনৈতিক ব্যানার সহ অফিসের আসবাবপত্র পুড়িয়ে দেয় হামলা কারিরা।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.