প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ৯:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৪, ১০:৪৫ এ.এম
দৌলতপুরে বিজিবির অভিযানে অস্ত্র ও হেরোইন সহ আটক ১
আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি)কর্তৃক ২৫ এপ্রিল বুধবার দিনগত রাত অনুমানিক ৩ টার সময় দৌলতপুর উপজেলার চিলমারীর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে খাজিরাথাক গ্রামে অভিযান পরিচালনা করে ০.০৯৫ কেজি হেরোইন ও একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন সহ মৃত হাকিম ঢালির ছেলে সুমন ঢালি (৩৫)কে আটক করে ।
এ বিষয়ে দৌলতপুর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুল হক, পিএসসি।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.