আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে নাশতার মামলার পলাতক আসামী বি এন পির তিন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
রবিবার (১৯ নভেম্বর) রাতভর উপজেলার আল্লাহর দর্গা ও তারাগুনিয়া এলাকায় অভিযানে চালিয়ে তাদের আটক করে ।
আটককৃতরা হলেন, উপজেলা বি এন পি'র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর লস্কর, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চুর, যুগ্ম আহ্বায়ক আমির হামজা মিঠুর শেখ।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমার নেতৃত্বে নাশকতা মামলার পলাতক আসামী উপজেলা বি এন পি'র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর লস্কর, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চুর, যুগ্ম আহ্বায়ক আমির হামজা মিঠুর শেখ কে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.