দৈনিক হালচাল নিউজ এর সম্পাদক ও ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনার জন্মদিন উপলক্ষে আজ সন্ধ্যায় ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুরুতেই সাংবাদিকগণ সভাপতি মহোদয় কে ফুলেল শুভেচছা জানান।
উক্ত অনুষ্ঠানে ক্লাবের সাংবাদিক সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক জলি বিশ্বাস নিজ হাতে কেক বানিয়ে পাঠানোর জন্য ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে জলি বিশ্বাস ও ভেড়ামারা সরকারি কলেজ এর ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আলোচনা শেষে পাবনা সুইট এ পুরি, মিষ্টি ইত্যাদি ভোজের আয়োজন করেন ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এর মালিক ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজমাইন মোহন।
এসময়ে উপস্থিত ছিলেন, সাংবাদিক আফতাব পারভেজ,দৈনিক হালচাল নিউজ এর বার্তা সম্পাদক রবিউল ইসলাম মন্টু, আজমাইন মোহন, হাফিজুর রহমান, রাকিব হোসেন, সোহান, টিটো, ডাঃ সাধনা রাণী, স্বপ্না, সাফায়েত মাহমুদ সাজ্জাদ, সালাউদ্দিন কাননসহ অনেকে। সুধীদের মধ্যে ভেড়ামারা সরকারি কলেজ এর ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাংবাদিক জাহিদ হাসান, উজ্জ্বল হোসেন, ডাঃ আব্দুল হান্নান, সাগর খান, পুষ্কর ও ক্ষুদে যোগী প্রজ্ঞা প্রাপ্তি প্রমূখ।
শুভ এই জন্মদিনে দৈনিক হালচাল নিউজ পরিবার ও ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিকবৃন্দ ডাঃ মনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.